Skip to content

গ্র্যাভিটির জন্যে গর্বিত স্যান্ড্রা

বিনোদন ডেস্ক ॥ সাই ফাই মুভি ‘গ্র্যাভিটি’তে অভিনয় ছিল তার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত, এমনটাই মনে করেন অস্কারজয়ী অভিনেত্রী স্যান্ড্রা বুলক।

হাফিংটন পোস্ট জানিয়েছে, প্রথম পর্যায়ে ‘গ্র্যাভিটি’তে অভিনয় করতে চাননি স্যান্ড্রা। কারণ তার আশঙ্কা ছিল, নতুন একটি সিনেমায় কাজ করতে গেলে নিজের তিন বছর বয়সী ছেলে লুইসের সঙ্গে সময় কাটাতে পারবেন না তিনি।

এজন্য নির্মাতা আলফনসো কুয়ারনকে তিনি বলেছিলেন সিনেমাটিতে অভিনয় করা সম্ভব হবে না তার প।ে আর তাই পরবর্তীতে আলফনসো স্যান্ড্রাকে সিনেমার সেটে তার ছেলেকে নিয়ে আসার সুযোগ করে দেন।

স্যান্ড্রা এ বিষয়ে বলেন, “আমি খুবই আনন্দিত কারণ আলফনসোর মতো একজন মানুষের সঙ্গে আমি কাজ করতে পেরেছি। লুইসের জন্য এটি খুবই ভালো হয়েছে। সবারই সন্তান আছে এবং সবাই বোঝে সন্তানের মূল্য কী। আর তাই তারা যখন আমাকে জিজ্ঞেস করল, ‘যদি লুইসের জন্য এখানেই একটি ভালো ব্যবস্থা করা যায়, তবে কেমন হবে?’ আমি বললাম, ‘ভালোই হবে’।”

‘গ্র্যাভিটি’ সিনেমায় স্যান্ড্রার সঙ্গে আরও অভিনয় করেছেন জর্জ কুনি। সিনেমাটি আমেরিকা এবং কানাডায় মুক্তি পায় ৪ অক্টোবর।

‘দ্য ব্লাই- সাইড’ সিনেমায় অভিনয়ের জন্য ক্যারিয়ারের প্রথম অস্কার জেতেন স্যান্ড্রা। অনেকেই আশা করছেন ‘গ্র্যাভিটি’তে অভিনয় আরও একটি অস্কার যোগ করবে তার ঝুলিতে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫