Skip to content

টঙ্গীতে ট্রেনের ছাদ থেকে পড়ে শিশু নিহত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে টঙ্গীর নিমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে টঙ্গী জংশন পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন জানান।

আকাশি রংয়ের টি-শার্ট এবং প্যান্ট পরা শিশুটির (১১) পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে এএসআই দেলোয়ার বলেন, সকাল সাড়ে ৯টার দিকে নিমতলী এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে শিশুটি সংজ্ঞাহীন হয়ে যায়।

“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫