Skip to content

আ’লীগ নেতা সাঈদ কমিশনার গুলিবিদ্ধ, ঢামেকে ভর্তি

বাংলাভূমি২৪ ডেস্ক র্॥
সূত্রাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মো. সাঈদ (৫৫) ওরফে সাঈদ কমিশনার গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শ্যামবাজার, ৩০ নং দেবেন্দ্র নাথ দাশ লেন এলাকায় তার নিজ বাসার সামনে গুলিবিদ্ধ হন তিনি। তবে কে বা কারা তাকে গুলি করেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ আবাসিক সার্জেন (আরএস) রিজায় মোর্শেদ বাংলানিউজকে জানান, রাত সাড়ে ৪টায় তার অপারেশন সম্পন্ন হয়েছে।

বর্তমানে তাকে ঢামেক হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে কেন্দ্রের (আইসিইউ) চতুর্থ তলায় রাখা রয়েছে।

তিনি কিছুটা আংশকা মুক্ত বলেও তিনি জানান।

এদিকে তাকে দেখতে রাতেই হাসপাতালে উপস্থিত হন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সংসদ সদস্য হাজি সেলিমসহ অসংখ্য নেকা-কর্মীরা।

এ সময় হাসপাতাল ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

জানা যায়, গুলিবিদ্ধ সাঈদ সাবেক ৭৯ ওয়ার্ড, বর্তমানে ৪৩ নং ওয়ার্ডের সাবেক কমিশানার।

তার রাজনৈতিক সহযোগী জাহিদ বাংলানিউজকে জানান, মোটরসাইকেলযোগে আমি আর সাঈদ ভাই বাসায় ফিরছিলাম। এমন সময় আরকেটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা সাঈদ ভাইকে লক্ষ্য করে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। তার হাতে, পেটে ও পিঠে গুলি লাগে।

সূত্রাপুর থানার ডিউটি অফিসার মো. আমানউল্লাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাঈদ কমিশনারের হাতে, পেটে ও পিঠে গুলি লেগেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি সেখানে চিকিসাধীন রয়েছেন।

তবে এ ঘটনার সঙ্গে জড়িত কে বা কারা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫