Skip to content

সীতাকুণ্ড ও স্বরূপকাঠিতে বিএনপি মেয়র প্রার্থীর ওপর হামলা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
সীতাকুণ্ড ও পিরোজপুর ।
চট্টগ্রামের সীতাকুণ্ড ও পিরোজপুরের স্বরূপকাঠিতে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
সীতাকুণ্ডে বিএনপির মেয়র পদপ্রার্থী আবুল মনসুরের ওপর হামলা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বিএনপি প্রার্থী আবুল মনসুর বলেন, সকালে পৌরসভার পন্থিশিলা কেন্দ্রে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এ সময় তাকে শারীরিকভাবে হেনস্তা ও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ডের রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, তার কাছে মৌখিকভাবে প্রার্থী অভিযোগ জানিয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানিয়েছেন।
এর আগে পিরোজপুরের স্বরূপকাঠিতে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট সাব্বির আহমেদকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৬টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজে অবস্থিত কেন্দ্রের সামনে পৌঁছান সাব্বির। ওই সময় প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা আরিফুল হক বলেন, বিষয়টি শুনছি। এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫