Skip to content

বাস-কারের সংঘর্ষে একই পরিবারের নিহত ৪

জেলা প্রতিনিধি, কুমিল্লা ॥
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির টামটা এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে স্বামী, স্ত্রী ও মেয়েসহ একই পরিবারের ৪ জন নিহত ও আহত হয়েছে অপর দুই ছেলে-মেয়ে।

সোমবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজন হলেন- রাজধানীর শ্যামলীর জাতীয় মানসিক রোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. ফজলুল বারী চৌধুরী মিঠু (৪৮), তার স্ত্রী (৩৬), মেয়ে (৬) এবং গৃহকর্মী (১৪)। আহত হয়েছে তার অপর মেয়ে (৫) ও ছেলে (৩)। নিহত ফজলুল হকের বাড়ি বগুড়া সদর এলাকায়।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মনিরুজ্জামান জানান, রাতে ফজলুল হক তার পরিবার নিয়ে কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার টামটা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহণের একটি বাস কারটিকে সজোরে ধাক্কা দিলে কারটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মানসিক রোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফজলুল বারী চৌধুরী, তার স্ত্রী, এক মেয়ে ও গৃহকর্মী মারা যান। আহত হয় তার ছোট ছেলে ও অপর মেয়ে।

আহত ছোট ছেলে ও মেয়েকে উদ্ধার করে স্থানীয় ইলিয়টগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুুলিশ ওই বাসকে আটক করতে সক্ষম হয়েছে কিন্তু চালককে ধরতে পারেনি বলে জানান সার্জেন্ট মনিরুজ্জামান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫