Skip to content

সালমানের বাড়ির কাছে ঘর খুঁজছেন লুলিয়া

বিনোদন ডেস্ক ॥

কিছুদিন আগে ‘সুলতান’ ছবির দৃশ্যধারণ করতে বুদাপেস্টে গিয়েছিলেন সালমান খান। এ সময় ইউরোপ ট্যুরে বেরিয়েছিলেন তিনি। ইউরোপ ঘুরে দেখাতে বলিউডের এই সুপারস্টারকে সাহায্য করেছেন তার কথিক প্রেমিকা লুলিয়া ভানটুর। দৃশ্যধারণ শেষে গতকাল একসঙ্গে বাড়ি ফিরেছেন দু’জনে। ফেরার সময় মুম্বাই বিমানবন্দরে তাদের একসঙ্গে ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রীরা।

শোনা যাচ্ছে, মুম্বাইয়ে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন লুলিয়া। এ জন্য নতুন একটি বাড়ির খোঁজ করছেন তিনি আর সেটি যাতে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের আশেপাশে হয় এমনটাই চাইছেন রোমানিয়ান এই সুন্দরী। ভাড়া বাড়ি খুঁজছেন লুলিয়া তবে যদি বাজেটের মধ্যে হয় নিজের জন্য একটি ফ্ল্যাট ক্রয় করে ফেলবেন তিনি।

এ পযন্ত বেশ কয়েকবার খবরের শিরোনামে এসেছেন সালমান-লুরিয়া। এমনকি ৫০ বছর বয়সী এই অভিনেতা এ বছর শেষে লুলিয়াকে বিয়ে করবেন বলেও শোনা গেছে। সল্লুকে বিয়ে নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমার যখন ইচ্ছা হবে আমি তখন বিয়ে করবো। আপনাদের কাছে এটি বলার প্রয়োজন মনে করি না। আমি যখন বিয়ে করবো টুইটার অথবা ফেসবুকে জানিয়ে দিবো।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫