Skip to content

মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন (সংশোধন) বিল পাস

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : সংসদে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংশোধন) বিল-২০১৬ পাস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব করেন। এর পরিপ্রেক্ষিতে আজ বিলটি পাস করা হয়।

বিলে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৯ নং আইন) এর সংশোধন করা হয়েছে। বিলে বিদ্যমান আইনের ধারা-৬ এর উপধারা-১-এ তিনজন শব্দের পরিবর্তে চারজন শব্দটি প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়েছে। তবে শর্ত রাখা হয়েছে যে, সার্বক্ষণিক সদস্যদের মধ্যে থেকে দুইজন প্রতিষ্ঠান কর্মরত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাদের মধ্যে থেকে জ্যেষ্ঠতা এবং যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত হবেন।

জাতীয় পার্টির ফখরুল ইমাম, নূরুল ইসলাম ওমর, কাজী ফিরোজ রশীদ, নুরুল ইসলাম মিলন, বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরী, মোহাম্মদ ইলিয়াছ, স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল মতিন ও রুস্তম আলী ফরাজী বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাব আানলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

প্রসঙ্গত মহাকাশ বিষয়ক বিজ্ঞান, প্রযুক্তি ও প্রয়োগের অনুশীলন এবং চর্চা আরো বেগবান ও সমৃদ্ধি করতে প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব করে গত ২৬ এপ্রিল সংসদকার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিলটি উত্থাপন করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫