Skip to content

শুল্ক মুক্ত সুবিধার অপব্যবহার: বিশ্ব ব্যাংকের পাসবুক তলব গোয়েন্দা বিভাগের

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
বিশ্ব ব্যাংকের ১৬ গাড়ির পাশবই তলব করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।  শুল্কমুক্ত সুবিধা অপব্যবহারের অভিযোগ এনে এ তলব করা হয়েছে।

বুধবার সকালে বিষয়টি জানিয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল ইসলাম খান।

মইনুল জানান, শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে ১৬টি গাড়ি, কাগজপত্র ও পাস বই তলব করা হয়েছে। তিনি জানান, বিশ্বব্যাংকের অধীনে কোরীয় নাগরিকসহ বিভিন্ন দেশের লোকজন বাংলাদেশে কাজ করেছেন। তাঁরা শুল্কমুক্ত গাড়ি ব্যবহারের সুবিধা নিয়েছিলেন। বিপরীতে তাঁদের কাগজপত্র, পাস বই দেওয়া হয়েছিল। কিন্তু কাজ শেষে বাংলাদেশ ছেড়ে যাওয়ার সময় তাঁরা কাগজপত্র, গাড়ি ও পাস বই হস্তান্তর করেননি। তাই বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে অনুরোধ করা হয়েছে, গাড়িগুলোসহ কাগজপত্র হস্তান্তরের জন্য। এ বিষয়ে তদন্তে সর্বাত্মক সহযোগিতা করতেও কান্ট্রি ডিরেক্টরকে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

একাত্তোর টিভি, বাংলাদেশ প্রতিদিন ও এনটিভি বিডি থেকে

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫