Skip to content

ঈদের পর বাপ্পী-জলির রাজ দ্য নিউ সুলতানের শুটিং

বিনোদন ডেস্ক ॥

খবরটা জানা ছিলো আগে থেকেই। বাপ্পী ও জলিকে নিয়ে নির্মিত হবে ‘রাজ দ্য নিউ সুলতান’ নামের একটি ছবি। অবশেষে গতকাল শনিবার সন্ধ্যায় জাঁকজমক পরিসরে হয়ে গেল ছবিটির মহরত। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়ক ও নায়িকা দুজনই।

আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ প্রমুখ। ছবিটি পরিচালনা করছেন সালমান বিন আকরাম। তিনি জানান, ভরপুর অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত হচ্ছে ‘রাজ দ্য নিউ সুলতান’। যার নাম ভূমিকায় অভিনয় করবেন বাপ্পী চৌধুরী।
ইরংশ ঈষঁন

এর আগে ‘ডেঞ্জার জোন’ ও ‘অচেনা পৃথিবী’ নামের দুটো ছবিতে বাপ্পী ও জলি জুটি বেঁধেছিলেন। এ ছবিতে নিউ সুলতান হিসেবে দেখা যাবে নায়ক বাপ্পীকে। নির্মাতা সালমান বলেন, ‘সুইডেন এবং লন্ডনে শুটিংয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। আমেরিকার ভিসার অপেক্ষা করছি। আশা করছি ঈদের পর অর্থাৎ আগামী মাসেই এই ছবির শুটিং শুরু করতে পারব।’

তিনি বলেন, ‘এই ছবিটি নির্মাণের পর এর দ্বিতীয় কিস্তিতে ‘রাজ-২’ নির্মাণ করব। বাপ্পী ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন গত রোজার সময়।’ কথায় কথায় নির্মাতা সালমান বলেন, ‘সুইডেনে গানের শুটিং, লন্ডনে সিকোয়েন্স এবং আমেরিকাতে শেষভাগের শুটিং হবে।’

ছবিটি নিয়ে নায়ক বাপ্পী বলেন, ‘ছবির গল্পটা খুবই জোশ! নিজেকে ভেঙে নতুনভাবে আবিষ্কার করার যথেষ্ট সুযোগ আছে। যে ধরনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি সেটা আমার কাছে একেবারেই নতুন। আশা করছি বিগ বাজেটের এই ছবিটি বাজিমাত করবে।’

জলি বলেন, ‘এই ছবিটি আমার ক্যারিয়ারে মাইলফলক হয়ে থাকবে বলে বিশ্বাস জন্মেছে। এর গল্প ভাবনা চমৎকার। আশা করছি এই ছবি দিয়ে বাপ্পী ও আমার জুটিটিও দর্শক মনে দাগ কেটে যাবে।’

ছবিটি প্রযোজনা করছে সান সাইন ফিল্মস। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন ডিজে সোহেল, আলীরাজ প্রমুখ। ঈদের পর থেকে ছবির শুটিং শুরু হবে জানা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫