Skip to content

রাষ্ট্রপতির ভাষণকে ধন্যবাদ জানাতে সংসদে প্রস্তাব

স্টাফ রিপোর্টার ॥
বছরের প্রথম অধিবেশনে শুরুর দিন জাতীয় সংসদে রাষ্ট্রপতির দেয়া ভাষণে ধন্যবাদ জানাতে প্রস্তাব তোলা হয়েছে। সংসদের চিফ হুইপ নূর-ই-আলম মঙ্গলবার (১৯ জানুয়ারি) সংসদের বৈঠকে প্রস্তাবটি তোলেন। এরপর সাবেক চিফ হুইপ আবদুস শহীদ তাতে সমর্থন জানান।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী তার ধন্যবাদ প্রস্তাবে বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদের এই অধিবেশনের সমবেত সদস্যরা মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ কর্তৃক ২০২১ সালের ১৮ জানুয়ারি দেয়া ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন করছি।’ এর আগে সকাল সাড়ে ১০টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নতুন বছরের প্রথম অধিবেশনের প্রথম দিনে সংসদে ভাষণ দেন। পরে সংসদ থেকে সেই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব তোলা হয় এবং সংসদে ওই প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা শেষে ধন্যবাদ প্রস্তাবটি গ্রহণ করা হয়।

সোমবার রাষ্ট্রপতি তার বক্তব্যে সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সবাইকে জাতীয় সংসদে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় সংসদ দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। গণতন্ত্রায়ণ, সুশাসন ও নিরবচ্ছিন্ন আর্থসামাজিক উন্নয়নে সব রাজনৈতিক দল, শ্রেণি-পেশা নির্বিশেষে ঐকমত্য গড়ে তোলার সম্মিলিত উদ্যোগ গ্রহণ করার জন্য আমি ঔদাত্ত আহ্বান জানাই। স্বচ্ছতা, জবাবদিহিতা, পরমতসহিষ্ণুতা, মানবাধিকার ও আইনের শাসন সুসংহতকরণ এবং জাতির অগ্রযাত্রায় সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫