Skip to content

করোনায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিবের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
করোনা আক্রান্ত হয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. লিয়াকত আলী মারা গেছেন। সোমবার (১৮ জানুয়ারি) রাত নয়টায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মো. লিয়াকত আলী কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে সোমবার রাত নয়টায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, তিন সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক যুগ্মপ্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রাজশাহী স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং সরকারের যুগ্মসচিব মো. লিয়াকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারী।

তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক প্রকাশ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘মো. লিয়াকত আলী ছিলেন একজন দক্ষ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা। তার মতো মেধাবী কর্মকর্তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।’

শোক প্রকাশ করে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব বলেন, ‘অর্পিত দায়িত্ব পালনে মো. লিয়াকত আলী ছিলেন সদা সচেষ্ট। বাংলাদেশ সিভিল সার্ভিসে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫